কালিয়াচক ১ নম্বর ব্লকে তৃনমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে শনিবার সকালে কালিয়াচক টাউন লাইব্রেরিতে অনুষ্ঠিত
হল রক্তদান শিবির। আজ এই রক্তদান শিবিরে মোট ২৫০ জন রক্তদাতা রক্তদান করেন। জেলা জুড়ে যে রক্ত সংকট চলছে তার
প্রতিকারের উদ্দ্যেশ্যে এই ক্যাম্পের আয়োজন করে কালিয়াচক ১ ব্লকে তৃনমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল বলে জানা গেছে।
আজ এই শিবিরে উপস্থিত ছিলেন, তৃনমূল কংগ্রেসের সভাপতি মোয়াজ্জেম হোসেন, তৃনমূল নেতা আশরাফুল বিশ্বাস, মালদা
জেলার সি এম ও এইচ শাহাজান সিরাজ, কালিয়াচক ১ ব্লকের বি এম ও এইচ অবাইদুল্লা চিস্তি। এছাড়া বিভিন্ন ছাত্র যুব
তৃনমূল কর্মীরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Msgxdr6uWho
মালদা